পাবনা-১ আসন

বিএনপিকে সমর্থন দিয়ে সাইয়িদের প্রার্থিতা প্রত্যাহার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

গতকাল রবিবার বিকেলে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। সম্প্রতি বিএনপিতে যোগদানের পর তিনি এ সিদ্ধান্ত জানালেন। আবু সাইয়িদ বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং স্বাধীনতার সপক্ষের ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। সে জন্য আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘জীবনে অনেকবার নির্বাচন করেছি, পার্লামেন্ট মেম্বারও হয়েছি। ব্যক্তিগত ইমেজের চেয়ে স্বাধীনতার সপক্ষের বৃহত্তর ঐক্য আজ বেশি প্রয়োজন। সেই লক্ষ্যেই প্রার্থিতা প্রত্যাহার করে শামসুর রহমানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত