ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের পাঁচ সদস্য এবং তার শ্যালক হাফিজুর রহমান, শ্যালিকা পারভীন সুলতানার নামে থাকা ২২ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি আছাদুজ্জামান মিয়া, তার স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিন মেয়ে আয়েশা সিদ্দিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। জব্দ হওয়া সম্পদের মধ্যে গুলশানের জোয়ার সাহারায় ১০ কাঠা জমির ওপর ছয়তলা ভবন, ধানম-ি ও গুলশানে একটি করে ফ্ল্যাট, পূর্বাচলে জমি, আফতাবনগরে ছয় কাঠা জমি ছাড়াও গাজীপুর, ফরিদপুর ও নারায়ণগঞ্জে জমি রয়েছে। এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকা।
×
