জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে: কৃষ্ণ নন্দী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম

খুলনা- ১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয়- জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না। 

কিন্তূ আমি বলতে চাই জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। গতকাল মঙ্গলবার বিকালে খুলনা সাকিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নিবার্চনি জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

কৃষ্ণ নন্দী আরো বলেন, জামায়াত টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু, ছাগল বিক্রি হয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত