বিমানবাহিনী ও সিইটিসি প্রযুক্তি হস্তান্তর চুক্তি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০০ এএম

ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী সদর দপ্তরে গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনালের (সিইটিসি) মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জি২জি) এর আওতায় ইউএভি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ‘মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি)’ উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর (টিওটি) প্রকল্পের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বিমান বাহিনী এবং সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত