ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ৩টা ১৮ মিনিটে দুইজন তরুণ হেলমেট ও মুখে মার্কস পড়ে মোটর সাইকেল যোগ বড়মাঠে কর্নারে আসে। এরপর নির্বাচনী প্রতীক সম্বলিত বিলবোর্ড ভঙ্গে ফেলে চলে যায়। ওই সময় সড়ককে দাঁড়িয়ে একজন ব্যক্তি দেখছিলেন।
এ ঘটনার পর সকালে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় তিনি বলেন, একটি দল হেরে যাওয়ার আশঙ্কায় এ ঘটনা ঘটিয়েছে। ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে জামায়াতকে থামানো যাবেনা। তিনি অভিযোগ করে বলেন, তাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় বাঁধা গ্রস্ত করা হচ্ছে। কর্মী সমর্থকদের প্রচার প্রচারণায় বাঁধা দেওয়া এবং হামলা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্ত শাস্তি দাবি করেছেন।
দেলাওয়ার হোসেন বিএনপির মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এধরণের ঘটনায় আপনার ক্ষতি হচ্ছে। আপনার নেতা-কর্মীদের থামান। অন্যথায় তারা আপনাতে ডুবাবেন। পরে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় উঠেছে।
ফেসবুক পোর্টে জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস লিখেছেন “তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। নির্বাচনে ভরাডুবি দেখে পরিবেশ নষ্ট করার জন্য তারা নিজেরাই এই ঘটনা ঘটাতে পারে, আর বড় মাঠের আশেপাশে সিসি ক্যামেরা আছে কারা করেছে আওয়ামী স্টাইল”।
ঠাকুরগাঁও-১ আসনে এবার লড়ছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ খাদেমুল ইসলাম।
কেরানীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা