চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটির নাম মিসবাহ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তাকে উদ্ধারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত