নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ মারা গেছে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু মেজবাহ মারা গেছে। গর্তে পড়ে যাওয়ার চার ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটি অচেতন অবস্থায় ছিল। 

বুধবার (২৮ জানুয়ারি) রাতে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল চারটার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা গভীর নলকূপের একটি গর্তে পড়ে যায়। বিষয়টি জানার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত