কিংবদন্তি ড্রামার স্লাই ডানবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। কিংবদন্তীতুল্য ড্রামার ও বিশ্বখ্যাত সংগীত প্রযোজক গত ২৬ জানুয়ারি সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্লাই ডানবারের মৃত্যুর খবর প্রথম জানান তার স্ত্রী থেলমা। তিনি জানান, সোমবার সকালে নিজ বাড়িতে স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যদিও তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে গত কয়েক দিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এমন খবর জানানো হয়েছে।
ড্রামার স্লাই ডানবার বব মার্লে থেকে শুরু করে ‘দ্য রোলিং স্টোনস’সহ অনেক কিংবদন্তি গায়কের সঙ্গে ড্রামস বাজিয়েছেন। তবে সংগীত প্রযোজনা দল ‘স্লাই অ্যান্ড রবি’এর জন্য বেশি পরিচিতি পান। যেখান থেকে পিটার তোশ, ব্ল্যাক উহুরু থেকে শুরু করে রক ও পপশিল্পী যেমন বব ডিলান, গ্রেস জোনস ও ইয়ান ডিউরির বিখ্যাত অনেক গান তৈরি হয়েছে।
তার ড্রামিং শৈলী শুধু জ্যামাইকাতে সীমাবদ্ধ থাকেনি, বরং গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল।
‘সবকিছুতে জড়াতে চাই না’ 