ফরিদপুরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০। উদ্ধারসামগ্রীর মধ্যে রয়েছে তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজসদৃশ বস্তু। গতকাল বৃহস্পতিবার সকালে র্যাব ১০- এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বুধবার রাত আড়াইটার দিকে শহরের বিএডিসি অফিসের প্রাচীরের বাইরে রাস্তার পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। র্যাব কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, এগুলো ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ।
