স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. সিদ্দিকুর রহমান। তিনি ২০২৩ সালের আগস্টে শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন এবং ব্যাংকের কার্যক্রমের দক্ষতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শরিয়াহভিত্তিক কাঠামো জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংকে দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সিদ্দিকুর রহমান আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিষয়ে প্যারিসভিত্তিক আইসিসি ও যুক্তরাজ্যের আইএফএস কর্তৃক সার্টিফায়েড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) স্বীকৃতি অর্জন করেছেন।
×
