ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিক্ষোভ, টান টান উত্তেজনা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যা ও মিরসরাইয়ে ছাত্রীকে ধর্ষণ এবং অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন।  

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিছিলটি ভিসি চত্তর  থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে সমাবেশে মিলিত হয়। ।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ডাকসু এজিএস মহিউদ্দিন খান বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুন্দর পরিবেশ ও সুযোগকে নস্যাৎ করতে একটি দল পাগল হয়ে গেছে। গত দেড় বছরে ওই দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাফিয়াতন্ত্র কায়েম করেছে। তাদের নেতা দেশে আসার পর তারা আরও লাগামহীন হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশের মানুষ বুঝে গেছে তারা গণতন্ত্র চায় না, তারা চায় মাফিয়াতন্ত্র। তারা সারা দেশে আমার মা-বোনদের ওপর হামলা করছে। তারা ২৩০ জনের বেশি নিজ দলের নেতাকর্মীকে হত্যা করেছে। কিছুদিন আগে শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করেছে। গাজীপুরে তাদের হাত থেকে নারী ব্যবসায়ীও রক্ষা পায়নি, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সারা দেশে বিএনপি ও ছাত্রদলের হত্যা, নারী নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ে নেতারা উপস্থিত ছিলেন। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত