মাদ্রাসাছাত্র হত্যা মামলা

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন নাকচ     

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

জুলাই অভ্যুত্থানের সময় উত্তরা পশ্চিম থানা মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছে আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন।নাহিদের পক্ষে আইনজীবী সাথী সাহা জামিন শুনানিতে বলেন, `মামলার ঘটনার বহু আগেই তিনি রাজনীতি ও সকল পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স বা শক্তি নেই, তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। জামিন দিলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন না। মামলায় রায়ে যা হবে তা মাথা পেতে নেবেন।

গত ১৮ নভেম্বর বুধবার রাতে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরবতীতে সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। ।তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি।একই বছর ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ হত্যা মামলাটি করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত