পোস্টাল ব্যালট

দেশে পৌঁছেছে প্রায় দুই লাখ প্রবাসীর ভোট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এখন পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ১৬৬ প্রবাসী ভোট দিয়েছেন। এর মধ্যে দেশে এসে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট।

গতকাল সোমবার ওসিভি এবং আইসিপিভি প্রকল্পের টিম লিডার ড. সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট এখনো সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে। প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। ভোটাররা ডাকবক্সে জমা দিয়েছেন ২৯ হাজার ৩৩৪টি ব্যালট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত