মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে রেলিংয়ের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ২

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- আরিফ (৪০) ও মামুন (৪৫)। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যান। শ্রীনগর ফায়ার স্টেশন কর্তৃক মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত