তিতাসে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে আটক করেছে যৌথবাহিনী। আজ বুধবার সকাল সাড়ে দশটায় তার নিজ বাড়ি থেকে যৌথবাহিনী আটক করে।

আটক জাহাঙ্গীর আলম উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। তিনি মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় দেখা যায়নি জাহাঙ্গীর আলম চেয়ারম্যানকে। বুধবার সকালে শাহপুর গ্রামে বিএনপির গণসংযোগ ও নির্বাচনী পথসভায় উপলক্ষে বিএনপিতে যোগদান করতে এলাকায় আসলে সেনাবাহিনী তাকে আটক করেন। জাহাঙ্গীর চেয়ারম্যান আটক হওয়ার কয়েক ঘণ্টা পর তার আপন ভাই রিপন সরকার বিএনপিতে যোগদান করেছেন বলে স্থানীয়রা জানান।

আটকের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর আলমকে আদালতে পাঠনোর প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত