যৌন পাচারের অভিযোগ নিয়ে গণমাধ্যমে নিজের সম্পর্কে ‘জঘন্য’ সংবাদ প্রকাশের বিষয়ে প্রখ্যাত ভাষাবিদ ও চিন্তাবিদ নোয়াম চমস্কির পরামর্শ চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ প্রকাশিত নথিগুলোতে এপস্টিন ও চমস্কির মধ্যে আদান-প্রদান করা ইমেইল থেকে এ তথ্য উঠে এসেছে। নথি অনুযায়ী, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক ইমেইলে এপস্টেইন জানতে চান, নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে তার কি করা উচিত?
জবাবে চমস্কির বলে মনে করা একটি ইমেইলে বলা হয়- বলতে খুব খারাপ লাগছে, তবে আমার মনে হয় এর সবচেয়ে ভালো উপায় হলো একে উপেক্ষা করা। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি নোয়াম চমস্কির স্ত্রী ভ্যালেরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে, যিনি তার মুখপাত্র হিসেবে কাজ করেন। নথিতে দেখা যায়, গবেষণাপত্র থেকে শুরু করে সাক্ষাৎ আয়োজন নিয়ে এপস্টেইন, চমস্কি ও ভ্যালেরিয়ার মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান হতো।
