মেসির গোলেও বার্সেলোনাকে হারাতে পারলো না ইন্টার মায়ামি ‎

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

‎‎প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসির গোলেও জয় পাওয়া হলো না ইন্টার মায়ামির। ইকুয়েডরের গুয়ায়াকিলে এস্তাদিও মনুমেন্তাল বানকো পিচিনচায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২–২ গোলে ড্র করে মাঠ ছাড়ে মেজর লিগ সকারের ক্লাবটি।

‎ম্যাচের ৩১ মিনিটে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন মেসি। তবে গোল হজমের ১০ মিনিটের মধ্যেই জোয়াও রোজাসের গোলে সমতা ফেরায় স্বাগতিক বার্সেলোনা এসসি। প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ কাজে লাগিয়ে আবার এগিয়ে যায় মায়ামি।

‎দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন তোমাস মার্তিনেজ। ম্যাচের শেষদিকে মিগুয়েল পারালেসের সঙ্গে দারুণ সমন্বয়ে গোল করে দলকে ড্র এনে দেন মার্তিনেজ। নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে আসে সমতাসূচক গোলটি।

‎এই ম্যাচের মধ্য দিয়ে প্রাক মৌসুম অভিযান শেষ করল ইন্টার মায়ামি। তিন ম্যাচের প্রস্তুতি পর্বে তারা মাত্র একটিতে জয় পেয়েছে। আগের ম্যাচে আতলেতিকো নাসিওনালকে ২–১ গোলে হারালেও তার আগে আলিয়ান্সা লিমার কাছে ৩–০ গোলে হেরেছিল দলটি।

‎মেজর লিগ সকার কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি আগামী ২১ ফেব্রুয়ারি নিয়মিত লিগ মৌসুম শুরু করবে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কোলিসিয়ামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত