ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স করেছে জেলা প্রশাসন। নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় এই প্রেস কনফারেন্সে।
আজ রবিবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই প্রেস কনফারেন্স। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এসময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলায় নিযুক্ত সেনাবাহিনীর অধিনায়ক কর্নেল আকিব জাবেদসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করল সরকার