আর মাত্র দুই দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা ঘিরে সারা দেশে বইছে উত্তাপ হাওয়া। এবার সেই নির্বাচনী প্রচারে দেখা গেল ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলাকে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে দেশের শিল্পীদের একটি দলকে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়।
শিমলা ছাড়াও এ দলে ছিলেন সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ। পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা।
এ সময় শিমলা বলেন, আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।
অসীম আজহারকেই বিয়ে করছেন হানিয়া!
নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না: ডিএমপি কমিশনার