বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াতে ইসলামীকে ভোট দিলে ইমান নষ্ট হয়ে যাবে, তারা মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় নিজ নির্বাচনি আসনের সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনি সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, একটা দল ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দাঁড়িপাল্লাকে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে, একটা মার্কাকে ভোট দিলে বেহেস্তে যাওয়া যায়না।
হেফাজতে ইসলামীর আমীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলামকে ভোট দেওয়া হচ্ছে নাজায়েজ। আর চরমানাই এর পীর সাহেব বলেছেন জামায়াতে ইসলাম হচ্ছে সব থেকে বড় মিথ্যাবাদী।
তিনি আরো বলেন, এই একটা দলকে ভোট দিয়ে আমরা আমাদের ইমানকে নষ্ট করে ফেলবো। তাই আমি অনুরোধ করবো কোন বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নের জন্য, একাত্তরের স্বাধীনতাকে ধারণ করার জন্য, ২৪ এর জুলাইয়ের যুদ্ধকে লালন করার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি।
শিবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার