গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল নিক্ষেপ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এর বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। 

এর আগে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটে। আরও আগে, ১২ ডিসেম্বর/২৫ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত