মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১২টা পর্যন্ত ভোট পড়ল ৩০ শতাংশের বেশি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্র সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ৩০ শতাংশের বেশি ভোটার ভোট প্রদান করেছেন।

নির্বাচনী আমেজ সবচেয়ে বেশি ফুটে উঠেছে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতিতে। কেন্দ্র ঘুরে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন নারীরা। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

কেন্দ্রের একটি উল্লেখ্যযোগ্য দৃশ্য ছিল অভিভাবকদের উপস্থিতি। অনেক ভোটারই তাদের ছোট শিশুদের সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন। অভিভাবকদের মতে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতেই তারা তাদের সঙ্গে নিয়ে এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত