সদ্য সমাপ্ত নির্বাচনে দিনভর শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ১১ দলীয় জোট। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে জোটের নেতারা। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাকলে এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে জোটের পক্ষ থেকে বলা হয়েছে, দিনভর ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যক ভোটার উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। এ জন্য জোটের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।
তবে ভোটগ্রহণ পরবর্তী ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে জোটটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিভিন্ন নির্বাচনী এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থীদের রহস্যজনকভাবে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। এছাড়া বেসরকারিভাবে ফলাফল ঘোষণার ক্ষেত্রে বারবার অসংগতি ও বানোয়াট তথ্য পরিবেশনের অভিযোগ তোলা হয়েছে।
জোটের নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন ভোটার উপস্থিতির সঠিক হার প্রকাশে অনীহা দেখিয়েছে। পাশাপাশি প্রশাসনের একটি অংশ একটি বিশেষ বড় দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। এসব ঘটনা নির্বাচনী ফলাফলের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছে ১১ দলীয় জোট।
এমন পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জোটের পক্ষ থেকে বলা হয়, আমরা সবাইকে শান্ত থাকার এবং ১১ দলীয় জোটের পরবর্তী আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার অনুরোধ করছি। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
২ হাজারের বেশি ভোটে জয়ী নাহিদ ইসলাম
রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম