পূর্ববিরোধে খুন হন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ এএম

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের জেলা সদরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম নায়েব (২৮) হত্যার ঘটনাটি পারিবারিক বিরোধের জেরেই হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ বীরের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে জেলায় কর্মরত সাংবাদিকদের এই প্রেস ব্রিফিং করেন।

তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর বিশ্লেষণে দেখা গেছে, নিহত জসিম নায়েবের সঙ্গে প্রতিপক্ষ গ্রাম্য চিকিৎসক নাসির আহমেদের পারিবারিকভাবেই বিরোধ চলে আসছি। নির্বাচনের পর কথাকাটাকাটির মাধ্যমে সেই বিরোধ নতুন করে বিষয়টা সামনে আসে। নির্বাচনের পরদিন দুপুর আড়াইটার দিকে প্রতিপক্ষরা অতর্কিতে হামলা চালিয়ে জসিমকে মারধর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত