বসন্ত-ভালোবাসা দিবসে রঙিন গদখালী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যশোরের ফুলের বাজারে শেষ মুহূর্তে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, দুই দিবস উপলক্ষে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। প্রত্যাশা ছিল ২৫ কোটি টাকার, অর্থাৎ তার অর্ধেকেরও কম হলেও নির্বাচন-পরবর্তী বিপণন জটিলতার মধ্যে এই বেচাকেনা ফুলের রাজ্যখ্যাত গদখালীতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার পহেলা ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবস অনেকটা আড়ালে পড়ে গিয়েছিল। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি এবং যান চলাচল সীমিত থাকায় খুচরা ব্যবসায়ীরা আগের মতো অর্ডার দেননি। ফলে শুরুতে দুশ্চিন্তায় পড়ে যান চাষিরা। তবে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় শেষ মুহূর্তে ফুলের চাহিদা বেড়ে যায়। এতে শুক্রবার ও শনিবার জমে ওঠে বেচাকেনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত