স্বাধীনতার পর প্রথমবার প্রতিমন্ত্রী পেল নান্দাইলবাসী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ এএম

স্বাধীনতার পর প্রথমবার প্রতিমন্ত্রী পেলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলাবাসী। নান্দাইল সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী গতকাল সংসদ সদস্য (এমপি) ও প্রতিমন্ত্রী হিসেবে দুটি শপথ নেন। তাকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

নান্দাইলের ইতিহাসে ইতিপূর্বে বিগত সরকারের আমলে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মেজর জেনারেল আ. সালাম। এবারেই প্রথম প্রতিমন্ত্রী পেল নান্দাইল উপজেলার জনগণ। এই প্রাপ্তিতে দলমত নির্বিশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সাধারণ মানুষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত