রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ এএম

রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামে ড্রাই-আইস ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে।

জাহিদ হাসান রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামের মাহাতাব ফকীরের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাহিদ বাড়ি থেকে ১০০ মিটার দূরে সাহেব আলী ওরফে মনোর দোকানে যান। সেখানে সাড়ে ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে জাহিদ হাসানকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত