গাইবান্ধায় মাদকসহ প্রাইভেট কার চালক আটক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবা মাদকসহ এক প্রাইভেট কার চালককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সদস্যরা। আটক ব্যক্তির নাম রাব্বি মোরশেদ খান (৩৭)।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়। রাব্বি মোরশেদ খানেরর বাড়ি ঢাকা জেলার গাবতলী গ্রামে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি এলাকায় অভিযান করা হয়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের মোগলটুলিততে একটি সাদা রংয়ের প্রাইভেট কার গতিরোধ করা হয়। পরে তাকে তল্লাশী করে গিয়ার লিভারের ভেতরে বিশেষ কায়দায় রাখা অবৈধ  মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কার ও চালককে আটক করা হয়।

সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা  দায়ের হয়েছে। দুপুরে তাকে আদালতের হাজির করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত