পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচলের সময়সীমা দেড়াঘন্টা কমানো হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের পক্ষ থেকে এক পত্রের মাধ্যমে ভারতের হিলি এক্সপোটার্স আ্যন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনকে জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিকেল ৫টা পর্যন্ত আমদানি রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচল করবে। ঈদের পর পুনরায় পুর্বের মত সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমদানি রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচল করবে বলে পত্রে জানানো হয়।
হিলি কাস্টম সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে মুসলমান সম্প্রদায়ের সিয়ামের মাস পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোন থেকে বিবেচনা করে সরকারি সিন্ধান্তের সাথে একমত পোষণ করে প্রতিবারের মত এবারো শুধুমাত্র রমজান মাসের জন্য দুদেশের মাঝে ট্রাক চলাচলের সময়সীমা দেড়ঘন্টা কমানো হয়েছে।
পূর্বে সকাল থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচল করলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচল করবে। ঈদ উল ফিতর এর পর পূর্বের নিয়মেই চলাচল করবে। বিষয়টি পত্র মারফত ভারতীয় ব্যবসায়ীসহ কাস্টমস ও বন্দরের আমদানি-রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে।
