ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক  মহাসড়কের  ঘিওর পঞ্চরাস্তার নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক (২০) উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম গ্রামের বাসিন্দা

আহত মো. আলামিন (৩২) ঝিনাইদহ শৈলকূপা থানার উত্তর কচুয়া গ্রামের বাসিন্দা। তিনি ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি রয়েছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, সকালে আশিক  ও মো.আলামিন মোটরসাইকেলে পাটুরিয়া ঘাটে  আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আয়ারল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আশিক নিহত হন। এ ঘটনায় আলামিন গুরুতর আহত হয়ে।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত