ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ মনিরা মিঠুর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

ঢাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে উপন্যাস। এ ঘটনায় থানায় অভিযোগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 

আজ (১৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মনিরা মিঠু অভিযোগ করেন, একটি প্রাইভেটকার তার গাড়ির পেছনে উচ্চগতিতে ধাক্কা দেয়। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় বেধড়ক মারধর করে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, হামলাকারীদের গাড়ির নম্বর ঢাকা-মেট্রো-ঘ-১৬-০৯০৫। ঘটনাস্থলে ছেলেকে মারধরের দৃশ্য ধারণ করা হয়েছে বলেও দাবি করেন এই অভিনেত্রী।পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, হামলায় তার ছেলের চোখ রক্তাক্ত হয়েছে। ঘটনার বিচার চেয়ে তিনি রাজধানীর তুরাগ থানায় যাচ্ছেন বলে উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত