আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর ক্লাব ছাড়তে পারেন বলে জোর গুঞ্জন উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বকাপজয়ী এই তারকার সম্ভাব্য নতুন ঠিকানা হতে পারে বার্সেলোনা।
আলভারেজ সাম্প্রতিক সময়ে আতলেতিকোর হয়ে ফর্ম নিয়ে কিছুটা সংগ্রামে থাকলেও এখনও লা লিগার অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে বিবেচিত। অন্যদিকে বার্সেলোনা দীর্ঘমেয়াদে রবার্ট লেভানডোভস্কির বিকল্প খুঁজছে, আর সেই তালিকায় শীর্ষেই রয়েছে আলভারেজের নাম। তবে আতলেতিকোর সঙ্গে তার চুক্তি দীর্ঘমেয়াদি হওয়ায় এই ট্রান্সফার সহজ হবে না বলেও ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনার সাংবাদিক হুগো বালাসোনে রেডিও সাক্ষাৎকারে দাবি করেন, আলভারেজ ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি বলেন, ‘আমার তথ্য অনুযায়ী, হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় খেলবে। সে মনে করে তার ক্যারিয়ারের জন্য এমন একটি দল দরকার যারা শিরোপা জিততে পারে। তার মূল প্রেরণা হলো এমন দলে যাওয়া, যারা চ্যাম্পিয়ন হতে পারে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, বিশ্বকাপের পর সে বিশ্বের অন্যতম সেরা একটি দলে খেলবে। ভাবতে পারেন সামনে ইয়ামাল আর হুলিয়ান একসঙ্গে আক্রমণে?’
আতলেতিকোর সঙ্গে আলভারেজের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। ফলে তাকে নিতে চাইলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দাবি করতে পারে ক্লাবটি। অন্যদিকে বার্সেলোনা আর্থিক দিক থেকে খুব স্বচ্ছন্দ অবস্থায় নেই। বড় অঙ্কের এই চুক্তি সম্পন্ন করতে হলে ক্লাবকে হয়তো কয়েকজন উচ্চ বেতনের খেলোয়াড়, যেমন রোনাল্ড আরাউহোকে বিক্রি করতে হতে পারে।
‘নামিবিয়ার সাথে নয়, পারলে বড় দলের বিপক্ষে পারফর্ম কর’ –শাদাবকে আফ্রিদি
বিশ্বকাপে সুপার এইটের ফরম্যাট নিয়ে সমালোচনার মুখে আইসিসি