রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশনে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে এবং অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উত্থাপন করা হবে।
নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচন বিষয়ে কোনও আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, সে বিষয়ে এখনো কোনও আলোচনা হয়নি।
