উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা বাণিজ্য-চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

বরিশালের উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফের মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিচার দাবিতে নির্যাতনের শিকার একাধিক পরিবার ও এলাকাবাসী মানবন্ধন করেছে।

আজ রবিবার বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

এ সময় একাধিক ব্যক্তি আভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইউসুফ দলের প্রভাব বিস্তার করে দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করেছেন। বিনা কারণে প্রতিবেশীসহ এলাকার নিরীহ মানুষকে রাজনৈতিক মামলার আসামি করে বাণিজ্য করেছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তিনি তার সহযোগীদের নিয়ে একের পর এক অপকর্ম করছেন। মানববন্ধনে অংশ নিয়ে তার চাচাতো ভাই সৈয়দ নান্টুও ভুক্তভোগীদের সঙ্গে একমত পোষণ করে ইউসুফের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা ইউসুফ বলেন, আওয়ামী লীগের লোকজন তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। নির্বাচনের সময় তারা তার সঙ্গে থাকলেও ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। সেই লোকজন এই মানববন্ধনে অংশ নিয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত