সিরিয়ায় সরকার উৎখাতের ডাক আইএসের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ এএম

সিরিয়ায় ক্ষমতার পালাবদলের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ায় আসাদ-পরবর্তী নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যেই বড় ধরনের নাশকতার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। প্রায় দুই বছর বিরতির পর সংগঠনটির মুখপাত্র এক অডিও বার্তায় প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন। আইএসের দাবি, সিরিয়া এখন বিদেশি শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে। এই ‘নতুন ধাপের’ অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর ওপর হামলা শুরু করেছে তারা।

গত শনিবার রাক্কা ও মেয়াদিন শহরে আলাদা দুটি হামলায় সিরীয় সেনাবাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। গোষ্ঠীটি এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সামরিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গত নভেম্বরে সিরিয়া আইএসবিরোধী বৈশ্বিক জোটে যোগ দেওয়া এবং ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পর থেকেই গোষ্ঠীটি নতুন সরকারকে লক্ষ্যবস্তু করতে শুরু করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত