ফরিদপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম

ফরিদপুরে কাপড়চোপড় শুকানোর দড়ি টানানোকে কেন্দ্র করে জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ মোল্লাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই সোহেল আহমেদ গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জুয়েল স্থানীয় মনির উদ্দিনের ছেলে।

কোতোয়ালি থানার এসআই মো. আসাদুজ্জামান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হই। ঘটনাস্থল থেকে হামলাকারী সরফরাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত