লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৮ফেব্রুয়ারি) সকালে উপজেলার মমিনপুর শিমুলতলা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুজ্জামান পলাশ রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ​

হাতীবান্ধা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টা দিকে শোরুমের কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন পলাশ। মমিনপুর শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা  দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ​হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।​ তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে, কর্মস্থলে কর্মরত থাকাকালীন মৃত্যুতে পলাশের পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত