প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বড় ধরনের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে বিএনপি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

দীর্ঘদিন পর বড় ধরনের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, দীর্ঘদিন পর বড় ধরনের ম্যান্ডেট নিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ পেয়েছে। তাই বগুড়া উন্নয়নে অন্যান্য জেলার সঙ্গে মিল রেখে কাজ করতে হবে। বিশেষ করে জনবান্ধব বিষয়গুলো নিয়ে যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ড্রেন, সুপেয় পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, পৌরসভার যানজট, ফুটপাত থেকে শুরু করে জনদুর্ভোগের সকল ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা, মাদকসহ সকল বিষয় নিয়ে সার্বিক উন্নতির বিষয়ে নজর দেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ায় জেলায় সরকারি দপ্তরের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে প্রতিমন্ত্রী এসব প্রকল্পের বিষয়ে তুলে ধরেন।

বগুড়ার বড় বড় প্রকল্পের বিষয়ে মীর শাহে আলম আলম বলেন, বিমানবন্দর, সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলসংযোগ, বগুড়ার বিশ্ববিদ্যালয়, বগুড়া সিটি করপোরেশন এই বিষয়গুলো যাতে দ্রুতসময়ের মধ্যে বাস্তবায়নে এর অগ্রগতি থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে যেতে যা প্রয়োজন তা করা হবে। করতোয়া নদী খননে ৩ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে রয়েছে। আমরা চেষ্টা করব যাতে দ্রুত এটি পাশ হয়ে বাস্তবায়ন হয়।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত