ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

ঝালকাঠিতে  সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে  খলিলুর রহমান নামে একজন  নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান (৪৫) রাজাপুর উপজেলার কৈবত্যখালী গ্রামের ইমান আলী খানের ছেলে। পেশায় অটোচালক।

প্রত্যক্ষদর্শীর বরাতে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম  জানান, দুপুরে রাজাপুর উপজেলা থেকে ভান্ডারিয়াগামী একটি অটোরিকশা সমবায় এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত