ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। নির্বাচনী প্রচারণাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ একটি মসজিদ সংস্কারের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করে কথা রেখেছেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্লুইস গেট সংলগ্ন কলোনি মসজিদ সংস্কারের জন্য প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনে পক্ষে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মসজিদ সংস্কারের জন্য প্রয়োজনীয় টিন, সাবমারসিবল পাম্প ও আনুষঙ্গিক খরচ প্রদান করেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। তার পক্ষ থেকে এসব উপকরণ স্থানীয় বাসিন্দা ও মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তুলে দেন ।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব বলেন, নির্বাচনের সময় কলোনি বাসিন্দাদের কাছে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের পক্ষ থেকে মসজিদ সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি তার দেওয়া কথা রেখেছেন। প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মসজিদ সংস্কারের প্রয়োজনীয় উপকরণ তিনি সরবরাহ করেছেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, সহসভাপতি সায়েম আহমেদ ও ক্রীড়া সম্পাদক মুসাদ্দিকুজ্জামান আল মামুন।
