ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযানে ৯ দালাল আটক

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২:১৭ এএম

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালালচক্রের ৯ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল রবিবার সকালে পরিচালিত অভিযানে রোগী ও স্বজনদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ৯ দালালকে আটক করা হয়।

দালালমুক্ত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধিদল।

ঈশ্বরদীর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ-সহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। দ-িতরা হলেন, নূর মোহাম্মাদ নূরু, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, আয়েশা খাতুন, নূরজাহান বেগম, তুলি, শাহানাজ পারভিন, রোজিনা খাতুন ও পারু বেগম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত