পদ্মা সেতু এলাকা থেকে ২৫শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:১৬ এএম

মুন্সীগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে পৃথক অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ মার্চ) বিকেলে পদ্মা সেতু উত্তর থানাধীন উত্তর মেদেনীমন্ডল এলাকায় পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের সামনে দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালানো হয়।

এ সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড ওজন স্কেলের সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে মো. সোয়েব ওরফে সৌরভ (৪০) নামের আরেকজনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত