রেলপথের রেলিং কাটার সময় গ্রেপ্তার ৩

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১২:৩৯ এএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লোহার রডবোঝাই একটি পিকআপ জব্দ করা হয়। গতকাল শুক্রবার সকালে জেলার সিরাজদীখান উপজেলার বালুরচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হচ্ছে- পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের অহিদুল ইসলাম, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কইলাটি গ্রামের মো. সোহাগ ও সিরাজদীখান উপজেলার চরপানিয়া গ্রামের আফজাল হোসেন। গ্রেপ্তারদের মধ্যে অহিদুল ও সোহাগ ঢাকার জুরাইনের বালুর মাঠ এলাকায় বসবাস করেন এবং আফজাল জব্দ পিকআপের মালিক।

সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান জানান, এদিন সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরপানিয়া গ্রামের রেলপথের রেলিংয়ের লোহার রড কেটে পিকআপ ভ্যানে উঠেছিল একটি চোর চক্র। এ সময় স্থানীয়রা টের পেয়ে চক্রের সদস্যদের ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ৩ জনকে গ্রেপ্তার করেন। তাছাড়া বিপুল পরিমাণের চোরাই লোহার রডভর্তি একটি পিকআপ জব্দ করে। ওসি আরও জানান, সেখানে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত