টাঙ্গাইল শহরের বুকচিরে বয়ে চলা লৌহজং নদী তীর থেকে সামনা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।
শনিবার (৭ মার্চ) সকালে লৌহজং নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় সামনা বেগমের ভাগনে শাওন তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন শনিবার সকালে নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।
স্থানীয়রা জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে নিহত সামনা বেগমের সঙ্গে তার ভাগ্নে শাওনের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঈদে টাঙ্গাইল শহর যানজটমুক্ত রাখতে প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগ