ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলো রক ঘরানার শ্রোতাপ্রিয় ব্যান্ড কন্সট্যান্ট। ‘ইচ্ছের আকাশ’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোভা পাচ্ছে গানটি। ইতিমধ্যেই গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে শুরু করেছে। দেশ-বিদেশের শ্রোতারা গানটি শুনতে পাচ্ছেন স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ একাধিক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে।
ব্যান্ড সূত্রে জানা গেছে, ‘ইচ্ছের আকাশ মূলত স্বপ্ন, ভালোবাসা ও না-পাওয়া অনুভূতির এক আবেগঘন প্রকাশ। গানের কথায় ফুটে উঠেছে এমন এক অনুভব, যেখানে মানুষ তার মনের গোপন ইচ্ছেগুলোকে ছুঁতে চায়—কখনো বাস্তবে, কখনো কল্পনার আকাশে। এটি শুধু কেবল একটি গান নয়, এটি যেন হৃদয়ের অদেখা অনুভূতির গল্প। সব মিলিয়ে গানটি তৈরি করেছে এক অন্যরকম আবহ। রক ধারার সুরে গাঁথা এই গান শ্রোতাকে নিয়ে যায় অনুভূতির গভীরে, যেখানে শব্দের চেয়েও বেশি কথা বলে নীরবতা।ঈদের আনন্দঘন আবহে গানটি যেন শ্রোতাদের মনে নতুন আশার আলো জ্বালাতে চায়।
ব্যান্ডের বেসিস্ট ও কো-অর্ডিনেটর আহম্মদ মোস্তফা আকিক বলেন, ঈদ মানেই আনন্দ, মিলন আর হৃদয়ের বিশেষ অনুভূতি। ঈদের আবহে তারা এমন একটি গান উপহার দিতে চেয়েছেন, যা মানুষের অন্তরের লুকানো অনুভূতিকে ছুঁয়ে যাবে। তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের মনেই একটা ইচ্ছের আকাশ থাকে। সেই আকাশে ভেসে বেড়ায় কিছু স্বপ্ন, কিছু না বলা কথা। সেই অনুভব থেকেই এই গান।’ সেই আবহ থেকেই গানটির সৃষ্টি। তিনি জানান, গানটির কথা, সুর ও কম্পোজিশন ব্যান্ড সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে। সংগীতায়োজনে রাখা হয়েছে রক ঘরানার আবহ, যা শ্রোতাদের এক ভিন্ন আবেগের জগতে নিয়ে যাবে।
২০০৫ সালে যাত্রা শুরু করা রক ব্যান্ড কন্সট্যান্ট ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে আলাদা পরিচিতি তৈরি করেছে। ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে প্রকাশিত ‘স্বপ্নমিছিল’ গানটি তাদের জনপ্রিয়তা বাড়ায়। এছাড়া ‘মেঘবালিকা’, ‘ক্ষমা’ সাদাকালো,অস্থির অনূভুতি এবং ‘স্বাধীনতা’ শিরোনামের গানগুলোও শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে কন্সট্যান্ট ব্যান্ডের লাইনআপে রয়েছেন— জীবন (লিড গিটার), রাব্বি (ড্রামস ও ভোকাল), ইমন (লিড ভয়েস) এবং আকিক (বেজ)।
ঈদের এই বিশেষ সময়ে ‘ইচ্ছের আকাশ’ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলেই আশাবাদী ব্যান্ড সদস্যরা। তাদের পরিকল্পনা রয়েছে প্রতিটি বিশেষ উৎসব ও উপলক্ষকে ঘিরে নিয়মিত নতুন গান প্রকাশের।
ইরান যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া!
স্বাধীনতা দিবসে এবার আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রিমিয়াম এক্সপোর্ট পোশাকে নির্ভরযোগ্য নাম ‘এ্যাসেন্স’
লুটপাট যাই হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশ মন্ত্রী