ষষ্ঠ শ্রেণি
গল্প : তোলপাড়
লেখক : শওকত ওসমান
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. শওকত ওসমানের প্রকৃত নাম কী?
উত্তর : আজিজুর রহমান
২. সাবুর বড় লজ্জা লাগে কেন?
উত্তর : গায়ে কিছু না থাকায়
৩. শওকত ওসমানের জন্ম কোথায়?
উত্তর : পশ্চিমবঙ্গে
৪. শওকত ওসমান কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯১৭ সালে
৫. শওকত ওসমান কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
উত্তর : বাংলা ভাষা ও সাহিত্যের
৬. শওকত ওসমানের প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ পুরস্কার কোনটি?
উত্তর : একুশে পদক
৭. শওকত ওসমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : হুগলি জেলায়
৮. ওটন সাহেবের বাংলো কোন ধরনের সাহিত্য?
উত্তর : শিশুসাহিত্য
৯. শওকত ওসমান কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৯৮ সালে
১০. সাবু ‘মা মা’ চিৎকার দিতে দিতে ঘরে ঢোকে কেন?
উত্তর : ঢাকায় মানুষ-মারার খবরে উত্তেজিত হয়ে
১১. সাবুর মার নাম কী?
উত্তর : জৈতুন বিবি
১২. ঢাকা শহরে গুলি করে মানুষ মেরেছে কারা?
উত্তর : পাঞ্জাবি মিলিটারি
১৩. তোলপাড় গল্পের বুড়ো লোকটির সঙ্গের মেয়ে তিনটি কে?
উত্তর : বুড়োর পুত্রবধূ
১৪. তোলপাড় গল্পে বুড়ো লোকটির পরিবার অস্থির ছিল কেন?
উত্তর : পিপাসায়
১৫. তোলপাড় গল্পে নদীর ঘাট কত দূরে?
উত্তর : দুই মাইল দূরে
১৬. তোলপাড় গল্পে সাবুর কোলের বাচ্চাটি কেমন?
উত্তর : বেশ ভারী
১৭. ‘তোমরাই আমার ছেলে, বাবা’ উক্তিটি কার?
উত্তর : বুড়ো লোকটির
১৮. তোলপাড় গল্পে এক নারী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন কেন?
উত্তর : নিহত স্বামীর কথা ভেবে
১৯. ‘তোলপাড়’ গল্পে পাকিস্তানি সেনাদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর : জানোয়ারদের সঙ্গে
২০. ‘তোলপাড়’ গল্পে সাবুর বুকে কেন তোলপাড় শুরু হয়?
উত্তর : পাকিস্তানি সেনাদের হত্যা-নির্যাতন দেখে
২১. পাঞ্জাবি মিলিটারি কারা?
উত্তর : পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক
২২. ‘চাঙারি’ অর্থ কী?
উত্তর : টুকরি