বাংলাদেশ কমার্স ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২:৪০ পিএম

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল)। এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্য- ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এই স্লোগানকে সামনে রেখে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ জিয়াউল করিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল আলম। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণসহ নারী কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ জিয়াউল করিম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিসিবিএল’র নারী কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমান ভূমিকা রাখবেন। কর্মক্ষেত্রে নারীদের অধিকার সুরক্ষা এবং পেশাগত মান উন্নয়নে ব্যাংক কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল আলম বলেন, একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গঠনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। বিসিবিএল-এর নারী কর্মকর্তাদের কর্মস্পৃহা ও নিষ্ঠা ব্যাংকের সামগ্রিক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনুষ্ঠানটি ব্যাংকের নারী কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত