চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর বাবা মো জুয়েল মিয়া গত ৭ মার্চ সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার সন্ধান চাওয়া হয়েছে।
নিখোঁজ জুয়েল মিয়া (৪৫) চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. হুমায়ুন কবিরের বাবা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তিনি নাগেরহাট থেকে গরুর ঘাস কিনে মাটেরহাট বাসস্ট্যান্ডে আসেন। সেখানে পরিচিত একটি দোকানে ঘাসসহ তার ব্যবহৃত সাইকেল রেখে আবার নাগেরহাটের দিকে রওনা দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো ফুলহাতা শার্ট ও একটি পুরোনো লুঙ্গি।
পরিবারের দাবি, তার কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই।
পুলিশ জানায়, জুয়েল মিয়ার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন পাওয়া গেছে বগুড়ার চারমাথা এলাকায়, যা তার বাড়ি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।
চবি শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, কেউ যদি কোথাও আমার আব্বুকে দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
যোগাযোগের জন্য ০১৮৮৭১২৫৬৫৫ ও সাগর ০১৫৩৭৫৭৯৯৪৭ নম্বরে কল দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
