তিন ঘন্টা ধরে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 'অপারেশন ট্রু প্রমিস ৪' এর এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও বিস্তৃত হামলা চালানো হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) রাতে চালানো এই ৩৭তম দফার হামলায় তিন ঘণ্টার বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে। এতে প্রথমবারের মতো সবচেয়ে বেশি সংখ্যক খোররামশাহর মিসাইল ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, হামলায় তেল আবিব এর দক্ষিণে হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, বের ইয়াকভ, পশ্চিম জেরুসালেম এবং হাইফার সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি ইরাকের এরবিল সহ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটিতেও হামলার দাবি করা হয়েছে।

আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জবাবেই এসব হামলা চালানো হয়েছে এবং যুদ্ধ চলতে থাকলে হামলাও অব্যাহত থাকবে।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত