গোপালগঞ্জে ৯০ হাজার জাল টাকাসহ আটক ১

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে জাল টাকাসহ আব্দুর রহিম ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. খোকন ফকিরের ছেলে।

বৃহস্পতিবার (১২ মার্চ) পূবালী ব্যাংকের মুকসুদপুর শাখায় ওই ব্যক্তি এক হাজার টাকার মোট ৯০টি নোটে ৯০ হাজার টাকা জমা দিতে যায়। এ সময় সময় ব্যাংকের ক্যাশিয়ারের সন্দেহ হলে তিনি ভালোভাবে দেখে ওই নোট গুলিকে জাল নোট হিসাবে সনাক্ত করেন।  

ব্যাংক কর্তৃপক্ষ আব্দুর রহিমকে কৌশলে আটকে রেখে মুকসুদপুর থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত